Highlight ||
"সুরভি " “সুরভি একটি বিশ্বাস” ১৯৭৯ সালের ১লা ফেব্রুয়ারী বিশিষ্ট সমাজ সেবী ''সৈয়দা ইকবাল মান্দ বানু" সম্পূর্ণ নিজ অর্থে প্রতিষ্ঠা করেন সেবামুলক প্রতিষ্ঠান “ সুরভি”। তিনি তাঁর এই প্রতিষ্ঠানের মাধ্যমে গরিব দুঃখী, অসহায় মানুষের সেবা করে যাচ্ছেন।

Our Events & News Details

Event Image
"বিশেষ কৃতিত্বের স্বীকৃতি"

আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে পুরস্কৃত হয়েছে সুরভি-র মেধাবী শিক্ষার্থী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় এর মাননীয় মন্ত্রী জনাব  প্রফেসর ডাঃ আবু জাফর মোঃ জাহিদ হোসেন  এর হাত থেকে এই বিশেষ পুরস্কার ও সনদ গ্রহণ করেন। শিশুদের শিক্ষা ও সার্বিক ক্ষমতায়নে সুরভির এগিয়ে যাওয়ার পথে এটি এক অনন্য সম্মান।