আজ সুরভিতে রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানে’র ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়। আজ থেকে ৪২ বছর আগে ৬ই আগষ্ট তিনি জনমানবের কল্যাণে তাঁর জীবন উৎসর্গ করেন। কর্মজীবনে নৌবাহিনী প্রধান এবং যোগাযোগ ও কৃষিমন্ত্রী থাকাকালীন সময়ে তাঁর অবদান অপরিসীম। সততা, নিষ্ঠা, কঠোর পরিশ্রম, দানশীলতা ও আত্মত্যাগে গড়া তাঁর অনবদ্য জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আত্মার মাগফিরাত কামনায় সুরভির সকল ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষার্থী এবং সকল কর্মকর্তা কর্মচারীদের নিয়ে এক দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়। সুরভির নির্বাহী পরিচালক জনাব মোঃ আবু তাহের স্যার এবং শিক্ষকবৃন্দ মরহুমের কর্মময় জীবন নিয়ে বিষদ আলোচনা করেন। আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে তোবারক বিতরণ করা হয়।